4:32 am, Saturday, 24 October 2026

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত অনুষ্ঠিত হবে

ডেস্ক রিপোর্ট :: পবিত্র ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

আজ বুধবার (৬ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ১০ জুলাই (রবিবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার ভাটেরায় স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা: ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত অনুষ্ঠিত হবে

Update Time : 09:37:23 am, Wednesday, 6 July 2022