9:12 am, Wednesday, 11 November 2026

মাগুরা থেকে নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রাম থেকে পুলিশ কর্মকর্তা লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১টার দিকে লাবনী আক্তারের নানা মৃত কুদ্দুস মাষ্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, লাবনী আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেছেন। এই নিয়ে হতাশায় ভুগছিলেন লাবনী আক্তার।’

কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধারের সময় লাবনীর গলায় ওড়না প্যাঁচানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, লাবনী আক্তারের বাবা মো. শফিকুল আজম একজন বীর মুক্তিযোদ্ধা ও নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। লাবনী আক্তারের স্বামী মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের তারেক রহমান। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তাঁদের দুই মেয়ে রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

মাগুরা থেকে নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 10:04:24 am, Thursday, 21 July 2022