12:11 pm, Wednesday, 16 September 2026

বিএনপি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট : বিএনপির রাজনীতি অস্থিরতা পূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা, এ অস্থিরতার কারণে বিএনপি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সাম্প্রতিককালে প্রতিটি অঘটনের সঙ্গে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা জড়িত। বিএনপিই শীর্ষ পর্যায় থেকে হত্যা, সন্ত্রাসের মদদ দেয়।

ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছেন এবং বিদ্রোহীদের মদত দিচ্ছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়েও আলোচনা হবে।

‘বিএনপি নেতাদের মন্তব্য—সরকার নাকি গণতন্ত্রকে বিলীন করে ফেলছে’ এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, গণতন্ত্রের বিকাশ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কী ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন?

গণতন্ত্রের সম্মুখ যাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে, তারাই আবার মায়াকান্না কাঁদছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে যারা নির্বাচন বিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে, তারাই আবার গণতন্ত্রের কথা বলে।

বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না? জনমতকে অসম্মান কে দেখাল- সরকার না আপনারা?

বিএনপি নিশ্চিত জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না, সে জন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়। সাম্প্রতিক কালে প্রতিটি অঘটনের সঙ্গে বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসররা জড়িত।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

বিএনপি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে : ওবায়দুল কাদের

Update Time : 11:03:10 am, Thursday, 18 November 2021