9:51 am, Sunday, 26 July 2026

বিক্রম মিশ্রিকে পাল্টা প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনা পররাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কেন কোনো প্রশ্ন তোলেনি, এ প্রশ্নটি সাংবাদিকদের করা উচিত ছিল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সম্প্রতি দিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সেখানে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনি দিক তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। আপনাদের কিছু জানিয়েছে কি তারা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমরা আইনি দিক পালন করেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। তারা কোনো জবাব দেয়নি। তারা তাদের দিক থেকে দেখতে থাকুক।

তিনি বলেন, তবে আপনারা যারা গিয়েছিলেন, তাদের বিষয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। যেহেতু আপনি প্রশ্নটি তুললেন, তাই বলছি। ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, তারা বাংলাদেশে আগামীতে একটি স্বচ্ছ- নিরপেক্ষ নির্বাচন চান। তবে আপনাদের বলা উচিত ছিল গত ১৫ বছরে আপনারা (ভারত) এ প্রশ্ন তোলেননি কেন? আগের নির্বাচনগুলো কি সঠিক ছিল? তিনি (ভারতের পররাষ্ট্র সচিব) নিজে থেকেই এ সুযোগটি দিয়েছিলেন। কিন্তু আপনারা প্রশ্নটি করেননি।

ইসলামী বক্তা জাকির নায়েক বাংলাদেশে আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে কি না, সেটা আমি শুনিনি। আমার জানা নেই।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের পরিবর্তে নতুন যিনি বাংলাদেশের জন্য মনোনীত হয়েছেন, তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটুকু আপনাদের বলতে পারি, বাংলাদেশে সমস্যা সৃষ্টি হয়, এমন কেউ এখানে আসবে না। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।

Tag :
About Author Information

Sirajul Islam

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

বিক্রম মিশ্রিকে পাল্টা প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনা পররাষ্ট্র উপদেষ্টার

Update Time : 08:47:40 am, Wednesday, 29 October 2025