শেখ মোঃ আজমল হোসাইন :: ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে লাগাতার আন্দোলনের ১৩ তম দিনে দাবি আদায়ে ব্যার্থ হয়েও ঐ দাবিতে সুতীব্র খরা ও উত্তাপের মধ্যেই মৌলভীবাজার জেলা শহরের জনগুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন অভুক্ত এবং স্বল্পআহারী নিপীড়িত চা শ্রমিক জনগোষ্ঠী। এর প্রতিক্রিয়ায় সড়কের বিভিন্ন প্রান্তে কয়েক শতাধিক যাত্রীবাহি ও মালামাল পরিবহনকৃত গাড়ি এবং রোগী পরিবহন কাজে জড়িত গাড়ি আটকাবস্থায় জনভোগান্তির সৃষ্টি হয়েছে। পাশের শ্রীমঙ্গল উপজেলা এবং অন্যান্য দূরের চা বাগান থেকে পায়ে হেঁটে ও গাড়ি চড়ে আগত চা শ্রমিকদের গন্তব্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় ও আশেপাশে অবস্থান নেয়ার। সড়কপথে আগত শতশত বিক্ষুব্ধ চা শ্রমিকরা প্রচন্ড গরম উপেক্ষা করে প্রতিবাদী শ্লোগান দিয়ে শহরের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের দাবি, ঘরে খাবার নেই, নেতারাও এই দুঃসময়ে পাশে নেই। ৩০০ টাকা দৈনিক মজুরির দাবি আদায় না করে তারা ঘরে ফিরে যাবে না।
12:12 am, Monday, 8 June 2026
News Title :
বিক্ষুব্ধ হাজারো চা শ্রমিক কর্তৃক মৌলভীবাজারে সড়কপথ অবরুদ্ধ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:17:50 pm, Thursday, 25 August 2022
- 322 Time View
Tag :
Popular Post
























