12:52 am, Monday, 8 June 2026

বিভিন্ন পেশার লোকবল নিতে আগ্রহী মালদ্বীপ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে চিকিৎসকসহ আরও বিভিন্ন পেশার লোকবল নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেন সোমবার (২২ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।

বৈঠকে ড. আব্দুল মোমেন বলেন, ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের জন্য মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয় বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত ১৭-১৯ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।

বাংলাদেশের জনগণের জন্য ২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেওয়ায় তিনি ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।

উভয় নেতা চট্টগ্রাম ও মালে সরাসরি নৌ যোগাযোগ স্থাপন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেন মালদ্বীপের দুজন মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকা সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা সফরকালে তিনি রাষ্ট্রপতি ও কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (২২ নভেম্বর) তিনদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিভিন্ন পেশার লোকবল নিতে আগ্রহী মালদ্বীপ

Update Time : 07:36:24 am, Tuesday, 23 November 2021