10:06 am, Tuesday, 19 May 2026

বিশ্বকাপ দল ঘোষণার আগে ব্রাজিলে নেইমার ঝড়

ডেস্ক রিপোর্ট : ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের স্কোয়াডের বেশিরভাগ জায়গা প্রায় নিশ্চিত হলেও এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক নামকে ঘিরে নেইমার।

দীর্ঘদিনের ইনজুরির কারণে একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কঠিন হবে নেইমারের জন্য। তবে সাম্প্রতিক পরিস্থিতি বদলে দিয়েছে পুরো সমীকরণ। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, দলে ফেরার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল এই তারকা ফরোয়ার্ডের।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, সান্তোস ইতিমধ্যেই ধরে নিয়েছে যে সোমবার ঘোষিত স্কোয়াডে থাকছেন নেইমার।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তিও প্রশংসা করেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। ইতালিয়ান কোচ জানিয়েছেন, চোট কাটিয়ে নিয়মিত খেলছেন নেইমার এবং ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজের পুরোনো ছন্দ।

শুধু অভিজ্ঞতার কারণেই নয়, আনচেলত্তির ভাবনায় বড় প্রশ্ন এখন নেইমার কি এখনও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন? সেই উত্তর খুঁজতেই হয়তো আবারও জাতীয় দলের দরজা খুলছে তার জন্য।

এরই মধ্যে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে তরুণ তারকা এস্তেভাওর ইনজুরি। হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে তার। আনচেলত্তির অধীনে দ্রুতই আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন এস্তেভাও। ফলে তার অনুপস্থিতি স্কোয়াডে নতুন সুযোগ তৈরি করেছে।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর এসিএল ইনজুরির পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। প্রায় তিন বছর পর এখন আবারও বিশ্বকাপের মঞ্চে ফেরার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন ব্রাজিল ফুটবলের এই মহাতারকা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

বিশ্বকাপ দল ঘোষণার আগে ব্রাজিলে নেইমার ঝড়

Update Time : 08:09:32 am, Monday, 18 May 2026