1:06 am, Friday, 21 August 2026

বিশ্বকাপ ব্যর্থতা : শুরুতেই কাঠগড়ায় নির্বাচকরা

ডেস্ক রিপোর্ট::ভারতে বসা ওয়ানডে বিশ্বকাপের সবশেষ আসরে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মিশন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু সেমিফাইনাল তো দূরের কথা ১০ দলের এই টুর্নামেন্টে কোনোভাবে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে দেশে ফিরতে হয় টাইগাররাদের। শক্তিমত্তার বিচারে অন্য যেকোনো সময়ের চেয়ে এই দলটাকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। অথচ প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেননি সাকিবরা।

যদিও জয় দিয়েই মিশনটা শুরু হয়েছিল বাংলাদেশ দলের। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়ে আসরে পা রাখে টাইগাররা। কিন্তু এরপর যেন অথৈই সাগরে পড়ে যায় তারা! কিছুতেই কূল-কিনারা করতে পারছিল না। টানা ছয় হারে চোখে সর্ষে ফুল দেখছিলেন সাকিব-মুশফিকরা।

এর মধ্যে আবার নেদারল্যান্ডসের কাছে হেরে বসে বাংলাদেশ। এতে বেশ সমালোচনা হয়েছে দল নিয়ে। সবমিলিয়ে ৯ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৭ হারে আটে থেকে আসর শেষ করে বাংলাদেশ। বড় মঞ্চে সাকিবদের এমন পারফরম্যান্স হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। তাই আসর শেষে ব্যর্থতার কারণ খোঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড।

রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তদন্ত কমিটির কাজ। শুরুতে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্যদের তলব করা হয়েছে। বোর্ডের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আজ নির্বাচকদের নিয়ে বৈঠকে বসবে তদন্ত কমিটি। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই ব্যাখা চাইবে তিন সদস্যের তদন্ত কমিটি।

এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। তার মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপ ব্যর্থতা : শুরুতেই কাঠগড়ায় নির্বাচকরা

Update Time : 08:48:33 am, Sunday, 3 December 2023