10:45 am, Wednesday, 22 April 2026

বিশ্বজুড়ে করোনায় ঝরলো আরও সহস্রাধিক প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বাড়লেও কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। আর দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮২৬ জন।

অর্থাৎ হিসাব অনুযায়ী আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় তিনশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৭৬ হাজার ৩৮ জনে। অন্যদিকে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১৫ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫৪৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩১ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন।

করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৭২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ১৮৭ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ২৮৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯২ হাজার ২৩ জন মারা গেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিশ্বজুড়ে করোনায় ঝরলো আরও সহস্রাধিক প্রাণ

Update Time : 06:25:52 am, Thursday, 20 October 2022