3:47 pm, Friday, 24 April 2026

বিশ্বের বৃহত্তম প্রমোদতরীতে কোভিড আক্রান্ত ৪৮ জন

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর ৪৮ জন যাত্রী কোভিডে সংক্রমিত হলেন। তবে তাঁদের মধ্যে কেউ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।

৬ হাজার যাত্রী নিয়ে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘দ্য রয়্যাল ক্যারিবিয়ান সিম্ফনিজ অব দ্য সিজ’ রবিবার মায়ামি বন্দরে পৌঁছয়।

জাহাজটি যে সংস্থার সেই রয়্যাল ক্যারিবিয়ান-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যাবতীয় কোভিড বিধি মেনে জাহাজে যাত্রীদের ওঠানো হলেও পরে এক যাত্রী কোভিড পরীক্ষায় পজিটিভ হন। তাঁর থেকেই অন্যরা সংক্রমিত হয়েছেন।

রয়্যাল ক্যারিবিয়ান-এর তরফে এও জানানো হয়েছে, জাহাজের ছ’হাজার যাত্রীর ৯৫ শতাংশেরই দু’টি পর্বের কোভিড টিকা নেওয়া ছিল। যে ৪৮ জন যাত্রী কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন, তাঁদেরও ৯৮ শতাংশের নেওয়া ছিল দু’টি পর্বের কোভিড টিকা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

বিশ্বের বৃহত্তম প্রমোদতরীতে কোভিড আক্রান্ত ৪৮ জন

Update Time : 08:54:16 am, Tuesday, 21 December 2021