শহর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার সরকারি কলেজ কাস্পাসে বৃক্ষরোপন কর্মসুচির উদ্ভোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সবুজ আন্দোলন মৌলভীবাজার শাখার আয়োজনে মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগিতায় সরকারি কলেজ কাস্পাসে বৃক্ষরোপন কর্মসুচির উদ্ভোধন করা হয়।
সবুজ আন্দোলন মৌলভীবাজার শাখার সভাপতি ছালেহ আহমদ সেলিম এর সভাপতিত্বে এবং সাংবাদিক দৃরুদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজ কাস্পাসে বৃক্ষরোপন কর্মসুচির উদ্ভোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। এ উপলক্ষে কলেজে ক্যাম্পাসে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বকসী ইকবাল আহমদ, নজরুল ইসলাম মুহিব, সবুজ আন্দোলন মৌলভীবাজার শাখার সাংগঠনিক সম্পাদক মিতালী দাস। প্রধান অতিথি দেশের পরিবেশ রক্ষায় বেশী করে বৃক্ষরোপন ও বৃক্ষের পরিচর্চার প্রতি গুরুত্বারোপ করেন। কলেজ কাস্পাসে বৃক্ষরোপন কর্মসুচির উদ্ভোধনকালে কলেজের শিক্ষার্থীগন,ম্মার্ট নারী উদ্যোক্তাগন ও সবুজ আন্দোলন মৌলভীবাজার শাখার সদস্যগন উপস্থিত ছিলেন।
3:33 am, Sunday, 7 June 2026
News Title :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসুচির উদ্ভোধন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:10:58 am, Tuesday, 6 June 2023
- 369 Time View
Tag :
Popular Post



























