3:42 am, Saturday, 22 August 2026

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

বিনোদন ডেস্ক :: বিয়ে করলেন দেশের এই সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজে।

পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।

পূজা জানান, গত একবছর ধরে তাদের পরিচয়, বন্ধুত্ব। এরপর দুই পরিবারকে জানালে পারিবারিকভাবেই বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা।

এটি পূজার দ্বিতীয় বিয়ে। এর আগে একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে পরিচয়ের সুবাদে ২০১৭ সালে তিনি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন। ২০২১ সালের দিকে তাদের ডিভোর্স হয়ে যায়।

বাঁধন সরকার পূজা দেশের সুপরিচিত কণ্ঠশিল্পী। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে- তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

Update Time : 10:04:44 am, Tuesday, 25 November 2025