9:34 pm, Tuesday, 21 April 2026

বেতন ও প্রতিরক্ষা বাজেট বাড়াল পাকিস্তান

আন্তরর্জাতিক ডেস্ক:অর্থনীতি ও রাজনীতির চরম সংকটে জর্জরিতে পাকিস্তানে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার পার্লামেন্টে ১৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন রুপির ফেডারেল বাজেট প্রস্তাব করেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার।

প্রস্তাবিত বাজেটে চলতি বছর নতুন কোনো কর আরোপের প্রস্তাব করা হয়নি। বাজেটে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিকল্পনা করা হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। কারণ সংকটে জর্জরিত পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) আরও বেলআউটের অর্থ ছাড় দিতে রাজি করাতে চায়।

জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ৩৫ শতাংশ এবং পেনশন ১৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বাজেটে দেশটিতে সর্বনিম্ন বেতন ৩২ হাজার রুপি করার প্রস্তাব করেছেন পাক অর্থমন্ত্রী।

এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ফেডারেল সরকার প্রতিরক্ষা বাজেট প্রায় ১৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। দেশের ভেতর এবং দেশের বাইরে ক্রমাগত নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বেতন ও প্রতিরক্ষা বাজেট বাড়াল পাকিস্তান

Update Time : 01:22:17 pm, Saturday, 10 June 2023