3:01 am, Wednesday, 18 November 2026

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুনের মৃত্যু

হারিস মোহাম্মদ :: মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে রিফাত আহমদ (১৫) এক তরুনের মৃত্যু হয়েছে।

রিফাত উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।

জানা যায়,উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত আহমদ প্রতিদিনের মত রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় পল্লী বিদ্যুতের মূল খুটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে তার চাচা ফুলতলা বাজারের ব্যবসায়ী ইউসুফ উদ্দিন জানান, সন্ধ্যার পর রিফাত তার সহপাঠীদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বলেন, রিফাতের মৃত্যুতে পুরো এলাকার শোকের ছায়া নেমে এসেছে। ব্যাডমিন্টন খেলতে গিয়ে আর যেন কারো এমন মৃত্যু না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

জুড়ী থানার ওসি এস.এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুনের মৃত্যু

Update Time : 09:12:33 am, Saturday, 23 December 2023