7:09 am, Wednesday, 16 September 2026

ব্যারিস্টার কাজলের জামিন শুনানি আজ

ডেস্ক রিপোর্ট :সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে ঘিরে মারামারির ঘটনায় হওয়া মামলায় বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন শুনানি হবে আজ সোমবার (১৮ মার্চ)।

গত ১৪ মার্চ ব্যারিস্টার কাজলের পক্ষে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী।

সেই আবেদন শুনানির জন্য এই দিন ধার্য করেন আদালত।

গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে ব্যারিস্টার কাজলকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরদিন শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ।

শুনানি শেষে বিচারক তার চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। সেই রিমান্ড শেষে গত ১৪ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনাকে কেন্দ্র করে ৭ মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পরদিন ৮ সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২০ জন আইনজীবীকে আসামি করা হয়।

এই মামলায় বুধবার পাঁচ আইনজীবীকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

ব্যারিস্টার কাজলের জামিন শুনানি আজ

Update Time : 08:54:34 am, Monday, 18 March 2024