6:06 am, Saturday, 25 July 2026

বড়লেখার মানসিক ভারসাম্যহীন যুবক ছাব্বিরের ১৩ দিনেও খোঁজ মিলেনি

বড়লেখা প্রতিনিধি:ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নিখোঁজ বড়লেখার মানসিক ভারসাম্যহীন যুবক ছাব্বির আহমদের খোঁজ মিলেনি ১৩ দিনেও। গত ২৬ জানুয়ারি সে নিখোঁজ হয়। তার সন্ধান না পেয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। ছাব্বির আহমদ (২৪) বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকার ছায়েক আলীর ছেলে।

নিখোঁজ ছাব্বিরের মা শিল্পী বেগম বুধবার বিকেলে বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তার ছেলে সুস্থ হয়নি। গত ২৬ জানুয়ারি ছাব্বিরকে তার বাবা পাবনায় ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। ঢাকায় যাওয়ার পর কমলাপুর রেলস্টেশনে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এরইমধ্যে হঠাৎ দেখেন ছাব্বির আহমদ কোথাও নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

থানায় জিডি করেননি কেন-জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা বুঝতে পারিনি। কোন হৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে ০১৭২৪৯২৮৮৩৪ ও ০১৭১৫৮৫৯৬৮৩ নম্বরে যোগাযোগ করতে তিনি অনুরোধ জানিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বড়লেখার মানসিক ভারসাম্যহীন যুবক ছাব্বিরের ১৩ দিনেও খোঁজ মিলেনি

Update Time : 12:09:47 pm, Wednesday, 7 February 2024