6:03 am, Friday, 16 October 2026

বড়লেখায় আ’লীগ, যুবলীগ নেতা ও ২ কলেজ ছাত্রকে আসামী করায় প্রতিবাদ সভা

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজারের ব্যবসায়ী নেতা ফয়েজ আহমদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় ষড়যন্ত্রমুলকভাবে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা এবং দুইজন কলেজ ছাত্রকে আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার রাতে সৎপুর গ্রামের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এলাকাবাসী, আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতারা প্রতিবাদ সমাবেশ করেছেন।

বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এম নাজমুল ইসলাম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা কায়েদ-এ আজম মাষ্টার, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল, শৈলেন্দ কুমার দাস, নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, শামীম আহমদ, জাকারিয়া হোসেন, নাহিদ আহমদ, হাসান আহমদ, কামরান আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফকিরবাজের ব্যবসায়ী ফয়েজ আহমদ (৪২) গত ১৮ আগষ্ট রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করেন। তিনি নিজেই বলেছেন, কাউকে তিনি চিনতে পারেননি। পরে তিনি ষড়যন্ত্রমুলকভাবে বর্ণি ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা শাহজাহান মিয়া, মারজান আহমদ, কলেজ ছাত্র আব্দুল বাকি ও সুলতান আহমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। অবিলম্বে তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

বড়লেখায় আ’লীগ, যুবলীগ নেতা ও ২ কলেজ ছাত্রকে আসামী করায় প্রতিবাদ সভা

Update Time : 12:49:23 pm, Friday, 26 August 2022