বড়লেখা প্রতিনিধি :: তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বড়লেখা উপজেলার কাঁঠালতলী ভলিবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাব ও ভলিবল একাডেমির খেলোয়াড় ভলিবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সমাপনি খেলায় কাঁঠালতলী ভলিবল ক্লাব ২-১ সেটের ব্যবধ্যানে পাখিয়ালা ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভলিবল প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন জেলা ভলিবল রেফারি রাসেল আহমদ ও সহকারি ভলিবল রেফারি হিসেবে ছিলেন মান্না দে।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
11:43 am, Wednesday, 30 September 2026
News Title :
বড়লেখায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:29:56 am, Thursday, 2 March 2023
- 406 Time View
Tag :
Popular Post



























