3:57 am, Wednesday, 22 April 2026

বড়লেখায় হতদরিদ্র নারীকে বসতঘর নির্মাণ করে দিল ইউ,কে ফাউন্ডেশন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে তালিমপুর গ্রামের হতদরিদ্র বরাতুন বেগমকে একটি পাকা টিনসেট বসতঘর নির্মাণ করে দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে। সংগঠনের দুজন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ও মাওলানা মো. আব্দুস সবুর এই বসতঘর নির্মাণে তিন লক্ষাধিক টাকা অর্থায়ন করেছেন।
বুধবার দুপুরে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে আনুষ্ঠানিকভাবে উপকারভোগি দুস্থ নারীর হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেছে।
স্থানীয় সমাজসেবক ও এলাকার প্রবীণ মুরব্বি হাজী মো. আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, ইউপি সদস্য বদরুল ইসলাম, সমাজসেবক হাজী মো. আব্দুল মুকিত।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বড়লেখায় হতদরিদ্র নারীকে বসতঘর নির্মাণ করে দিল ইউ,কে ফাউন্ডেশন

Update Time : 12:02:55 pm, Wednesday, 9 July 2025