12:17 pm, Sunday, 26 July 2026

বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৬ জুলাই, রবিবার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাকে ‘ক’শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বড়লেখা উপজেলার সর্বশেষ হালনাগাদকৃত ‘ক’শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পুনর্বাসনের মাধ্যমে বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষ্যে রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যৌথ সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ ঘোষণা দেন। বড়লেখা উপজেলার ৪৩৫টি পরিবারকে গৃহ নির্মাণের পরিবেশ মন্ত্রী এ ঘোষণা দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার জন্য স্থানীয় জনগণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন,  অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়লেখার মত একটি সীমান্তবর্তী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন  মুক্ত করা  একটা যুগান্তকারী ঘটনা।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। সরকারের উপহার প্রাপ্ত গৃহে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এসব জনগণের পাশে আছেন তাই তাদের জন্য সবকিছু করতে আপনারা সচেষ্ট থাকবেন। সরকারের দেয়া এই ভূমি এবং গৃহে বাস করে জীবনমানের উন্নয়ন ঘটানোর জন্য উপকারভোগীদের প্রতি মন্ত্রী আহ্বান জানান। জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অবদানের কথা চিন্তা করে আগামী  নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপকারভোগিদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, ভাইসচেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।

মন্ত্রী এরপর জুড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষ্যে অনুষ্ঠিত যৌথ সভায় ঢাকাস্থ ভার্চুয়ালি যুক্ত হন। এ উপজেলায় ৪৭৩ টি পরিবারকে পূনর্বাসনের কাজ শেষ পর্যায়ে থাকায় পরবর্তীতে জুড়ী উপজেলাকে ভূমিহীন ঘোষণা করা হবে বলে মন্ত্রী জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন পরিবেশমন্ত্রী

Update Time : 01:40:56 pm, Sunday, 16 July 2023