বিশ্বজিৎ কর : মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের বড়হর গ্রামে কৃষকের খড়ের গাদায় আগুন দেয়ার খবর পাওয়া গেছে । এতে কৃষকের প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

২৪ জানুয়ারি দিবাগত রাতে কে বা কারা এই আগুন লাগায় । বড়হর গ্রামের বাসিন্দা অরবিন্দু দেব এর খড়ের গাদার অর্ধেকেরও বেশি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, অন্ধকার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়ার পর ধীরে ধীরে খড়ের গাদায় ধোঁয়া উড়তে থাকে। বিষয়টি দেখতে পেয়ে অরবিন্দু দেব এর ছেলে অজয় দেব সহ অাশেপাশের লোকজন দৌঁড়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনেতে আনতে খড়ের গাদার অধিকাংশ পুড়ে যাওয়ায় প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে ।
অজয় দেব বলেন গবাদি পশুর জন্য প্রায় ৮ কেদার জমির খড় দিয়ে শ্রমিক লাগিয়ে অনেক কষ্ট করে খড়ের গাদা বানিয়েছি। এই গাদার পাশেই আরও খড়ের গাদা থাকার পরও সেগুলোতে আগুন লাগেনি। ইচ্ছাকৃতভাবে কে বা কারা আমাকে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করানোর জন্য আগুন লাগিয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
























