ডেস্ক রিপোর্ট :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে।
বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কী? এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগের কথা শোনা যাচ্ছে এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি হয়েছে তাদের একজন এ ইস্যুতে ইতোমধ্যে পদত্যাগও করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়।
তিনি আরও বলেন, তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-জনগণ এর সিদ্ধান্ত নেবে। জনগণকে এ সিদ্ধান্ত দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক 






















