3:52 am, Sunday, 19 July 2026

‘মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি’

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ তার সাবেক সতীর্থ ও বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, মেসিকে বর্ণনা করার মতো ভাষা আর তার কাছে নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘মেসি? সবার আগে আমি তাকে একজন বন্ধু হিসেবে দেখি। তার সঙ্গে আমার দারুণ ব্যক্তিগত সম্পর্ক।

এর বাইরে তাকে বর্ণনা করতে গেলে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি।’
তিনি আরও বলেন, “আমি তাকে বলি, ‘তোমাকে নিয়ে আর কী বলব, আমি আর কিছুই বলতে পারি না।

’ এমন একজন মানুষকে দেখে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, যার মধ্যে এখনও এতটা বিনয় আছে এবং যে এখনো প্রতিযোগিতা করে যাচ্ছে। সে সত্যিকারের একজন প্রতিযোগী।

মেসির নেতৃত্বেরও প্রশংসা করেছেন জাভি।

তিনি বলেন, ‘নিজ দলের আধ্যাত্মিক নেতা হিসেবে যে ভূমিকা পালন করার প্রয়োজন, সেটিও সে দারুণভাবে পালন করছে।’

বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন জাভি ও মেসি। এই জুটির হাত ধরে কাতালান ক্লাবটি জিতেছে একাধিক লা লিগা শিরোপা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।

২০২৬ বিশ্বকাপে মেসির নেতৃত্বে আবারও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

Tag :
About Author Information

Sirajul Islam

রেলসেতুতে উঠতে না পেরে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি প্রায় তিন ঘণ্টা আটকে ছিল

‘মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি’

Update Time : 09:59:21 am, Saturday, 18 July 2026