1:21 am, Tuesday, 15 September 2026

ভক্তের আচরণে বিব্রত অভিনেত্রী শিরিন শিলা (ভিডিও)

বিনোদন ডেস্ক:তারকাদের বিভিন্ন শ্রেণির ভক্ত থাকবে, এটাই স্বাভাবিক। অনেক সময় তাদের আবদার মেটাতে অনেক কিছুই করে থাকেন তারকারা। সেই আবদার মেটাতে গিয়ে মাঝেমধ্যে আবার অস্বস্তিকর পরিবেশের মধ্যেও পড়তে হয় তাদের। এবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হলেন অভিনেত্রী শিরিন শিলা। তাকে জড়িয়ে ধরে কথা বলার সময় জোর করে চুমু খাওয়ার চেষ্টাও করলেন এক যুবক। এই ঘটনায় যথেষ্ট বিব্রত অভিনেত্রী। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন তিনি। যা রীতিমতো ভাইরাল হয়েছে, কমেন্টবক্সে পড়েছে নেটিজেনদের বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া।

সোমবার (২২ মে) রাজধানীর ধামরাইয়ে একটি সিনেমার শুটিংয়ের স্পটে এই ঘটনার সম্মুখীন হন শিরিন শিলা।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে গণমাধ্যমে শিরিন বলেন, নতুন একটি সিনেমার শুটিং স্পটে একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। আমিও তাকে কাছে ডেকে কথা বলতে শুরু করি। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। কিন্তু বিদায় নিয়ে চলে আসতে চাইলে ও আমাকে বলে, কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই কথা বলেই সে আমাকে আবার জড়িয়ে ধরে। এরপরেই আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। এই ঘটনায় হতভম্ব হয়ে যাই। এসময় শুটিং সেটের লোকেরা ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে পড়ি।

শিরিন আরও বলেন, আমরা অভিনেত্রী। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। দর্শকদের ভালোবাসায় আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি, কিন্তু আজকের ঘটনা আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে মায়া হওয়ায় কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু সে যে কাজ করল, এতে মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেল।

কয়েকদিন আগেই এই রকমই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ভারতের অভিনেত্রী অহনা কুমার। ছবি তোলার সময় এক ভক্ত তার কোমর জড়িয়ে ধরেছিলেন। পরে সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন তিনি। এবার একই রকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো আরও এক অভিনেত্রীকে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভক্তের আচরণে বিব্রত অভিনেত্রী শিরিন শিলা (ভিডিও)

Update Time : 11:44:14 am, Wednesday, 24 May 2023