1:58 pm, Wednesday, 22 April 2026

ভারতীয় পার্লামেন্টের ভিত নাড়িয়ে দেওয়ার হুমকি

ডেস্ক রিপোর্ট::ভারতে পার্লামেন্টের ভিত নাড়িতে দেওয়ার হুমকি দিয়েছেন শিখ বিচ্ছিন্নতাবাদী পান্নুন। ছবি- টাইমস অব ইন্ডিয়া
আগামী ১৩ ডিসেম্বর অথবা এর মধ্যেই ভারতীয় পার্লামেন্টের ভিত নাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুন। একটি ভিডিও পোস্ট করে এই হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের প্রধান।

ভিডিওতে পান্নুন যে দিনটির কথা উল্লেখ করেছেন, ২২ বছর আগে সেইদিনেই সংসদে জঙ্গি হামলা চালানো হয়েছিল। ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদ ভবনে চালানো হয়েছিল জঙ্গি হামলা। সেই ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল আফজাল গুরুর। নিজের ভিডিওতে সেই আফজালের পোস্টার ব্যবহার করেছেন পান্নুন, সঙ্গে লেখা ছিল, ‘দিল্লি বানেগা খলিস্তান (দিল্লি হবে খালিস্তান)।’

ওই ভিডিওতে পান্নুন আরও দাবি করেন যে, তাকে হত্যার ছক কষেছিল নরেন্দ্র মোদির সরকার। কিন্তু তা ব্যর্থ হয়েছে। আর সেটার প্রতিশোধ নিতেই এবার ভারতীয় সংসদের ভিত নাড়িয়ে দেওয়া হবে।

যদিও বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। তবে দিল্লি পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হুমকির পর দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশাপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্প্রতি, এই শিখ নেতা পান্নুনকে নিউ ইয়র্কে হত্যাচেষ্টা হয়েছিল বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। দেশটি দাবি করছে,পান্নুন হত্যা চেষ্টায় জড়িত অভিযোগে নিখিল গুপ্ত (৫২) নামের এক ভারতীয় নাগরিক। যাকে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিউইয়র্কে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ভারতীয় পার্লামেন্টের ভিত নাড়িয়ে দেওয়ার হুমকি

Update Time : 09:46:23 am, Thursday, 7 December 2023