12:35 am, Friday, 28 August 2026

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়লো

ডেস্ক রিপোর্ট :: ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ক্ষেত্রে ভারত ভ্রমণে বাংলাদেশিদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে। একইসঙ্গে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারী পাসপোর্টধারী যাত্রীদের ভারত থেকে ফেরার পর আর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়লো

Update Time : 12:32:35 pm, Monday, 16 August 2021