6:51 am, Sunday, 18 October 2026

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে কুলাউড়ায় নারীসহ আটক ৪

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার দায়ে নারী-শিশুসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বুধবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস প্রকাশ অর্পণা (৩৫) ও তার ৩ শিশু সন্তান।

বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নারী-শিশুসহ আটককৃত ৪ জনকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে কুলাউড়ায় নারীসহ আটক ৪

Update Time : 11:51:33 am, Thursday, 26 May 2022