4:46 pm, Wednesday, 13 May 2026

ভালো খেলেও পরাজয় এড়াতে পারলো না টাইগ্রেসরা

ডেস্ক রিপোর্ট : সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে ফারজানা হকের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ২২২ রান করে টাইগ্রেসরা। কিন্তু এ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। মাত্র দুই উইকেট হারিয়ে ২৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া নারী দল।

লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটি ১০৬ রান তুলে পরপর দুই বলে আউট হলে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় উইকেটে বাকি ১১৭ রান এনে দেন সুনে লুস ও অ্যানেকে বচ। লুস বাদে বাকি তিন ব্যাটসম্যানই অর্ধশত হাঁকিয়েছেন। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। শামিমা ৩৬ বলে ২৮ রান করে ফেরার পর অবশ্য তিনে নামা মুরশিদা খাতুন বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ ভালো সংগ্রহের দিকে যায় তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে।

৯০ বলে অর্ধশত ছোঁয়া ফারজানা নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন ৮৮ বলে ৫৮ রান। আর ফাহিমা খাতুনের সঙ্গে চতুর্থ উইকেটে ১০৯ বলে ৯৩। ফারজানা ব্যক্তিগত ১০০-এর মাইলফলক স্পর্শ করেন ১৬৫ বলে। উইকেটের অপর প্রান্তে ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা। যদিও দিনশেষে তাদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২২২/৪ (ফারজানা ১০২, ফাহিমা ৪৬*, শামিমা ২৮, নিগার ১৩; কাপ ২/২১, ক্লাস ১/৫০)।

দক্ষিণ আফ্রিকা: ৪৫.১ ওভারে ২২৩/২ (বচ ৬৫*, ভলভার্ট ৫৪, ব্রিটস ৫০, লুস ৪৭*; ঋতু মনি ১/২৩)।

ফল: দক্ষিণ আফ্রিকা নারী দল ৮ উইকেটে জয়ী।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভালো খেলেও পরাজয় এড়াতে পারলো না টাইগ্রেসরা

Update Time : 09:47:51 am, Thursday, 21 December 2023