স্টাফ রিপোর্টার ::ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ সোমবার (১৩ মে) মৌলভীবাজার রাজনগর উপজেলার মুন্সিবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসী ও আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণের ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সি বাজারে অবস্থিত মোস্তফা স্টোরকে ১০ হাজার টাকা, সাজ্জাদ আইসক্রীমকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
12:48 am, Monday, 8 June 2026
News Title :
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:46:16 am, Monday, 13 May 2024
- 344 Time View
Tag :
Popular Post
























