4:20 pm, Wednesday, 13 May 2026

ভোক্তা-অধিকার কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে পানসী রেষ্টুরেন্টকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি :: রেষ্টুরেন্টে খাবার থেতে গিয়ে অতিথিকে মেয়াদ উত্তীর্ণ পেপসি পরিবেশন করা হয়েছে এমনি অভিযোগ এনে মো: নাজিমুল হক শাকিল, ভানুগাছ রোড, শ্রীমঙ্গলে অবস্থিত পানসী রেষ্টুরেন্টের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে আজ ০৭/০৪/২০২১ খ্রি: তারিখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে পানসী রেষ্টুরেন্টের কর্তৃপক্ষ তাদের ভূল স্বীকার করেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে পানসী রেষ্টুরেন্ট, শ্রীমঙ্গলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে খাদ্য দ্রব্য পরিবেশন করতে আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। জরিমানার অর্থ পানসী রেষ্টুরেন্ট, শ্রীমঙ্গল এর কর্তৃপক্ষ তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো: নাজিমুল হক শাকিলকে জরিমানার ২৫%= ৫ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভোক্তা-অধিকার কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে পানসী রেষ্টুরেন্টকে জরিমানা

Update Time : 10:00:33 am, Wednesday, 7 April 2021