5:39 pm, Monday, 31 August 2026

ভোটার উপস্থিতি কম, অনিয়ম দেখিনি : ইসি রাশেদা

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন রাশেদা সুলতানা বলেছেন, কোনো অনিয়ম, অভিযোগ ছাড়াই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে। সুষ্ঠু পরিবেশে হলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে।
আজ সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আসনের ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, ‘ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু-একটা কক্ষ দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনী দেখেছি। এজেন্ট একটা প্রার্থীর দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু তালিকা আসে নাই হয়ত পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো।’
তিনি বলেন, ‘আমি চলে আসার সময় চার পাঁচ মহিলা সিঁড়িতে দেখলাম, তারা বলল আমরা এজেন্ট। কাগজ এখনো পাইনি। পেলে যাবো। নৌকা প্রতীকের এজেন্টকে পেয়েছি। ফোন থাকায় সাংবাদিক বের করে দিয়েছে প্রিজাইডিং অফিসার, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যখন গিয়েছি তখন কিন্তু অনেক সাংবাদিক ছিল।’
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি। অভিজাত এলাকা। ভোটার হয়ত এ কারণেও আগ্রহী না। তবে প্রকৃত ঘটনা জানতে পারবো পরে। তবে ভোট পড়ার হার বাড়বে বলে আমার ধারণা।’
তরিকুল ইসলামের ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো। ডিসি-এসপি রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে।স্থানীয় নির্বাচনগুলোতেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পায়নি বলেও উল্লেখ করেন রাশেদা সুলতানা।

পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ৭৮টি নির্বাচনের প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, ডিসি, এসপি, রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে। খুব শন্তিপূর্ণ ভোট হচ্ছে স্থানীয় পর্যায়ে। কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভোটার উপস্থিতি কম, অনিয়ম দেখিনি : ইসি রাশেদা

Update Time : 08:41:37 am, Monday, 17 July 2023