2:54 am, Saturday, 22 August 2026

মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প : নেপালে ৬ জনের মৃত্যু, ভারতে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে।

এতে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে। ভারতের উত্তরাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।

রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর। তবে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প-বিষয়ক দপ্তর।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।

এদিকে মঙ্গলবারেই রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প : নেপালে ৬ জনের মৃত্যু, ভারতে আতঙ্ক

Update Time : 06:41:31 am, Wednesday, 9 November 2022