8:23 am, Wednesday, 29 April 2026

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় ৩৭৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের তাণ্ডব চলছে যুক্তরাজ্যে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭৯ জন। গত বছরের ফেব্রুয়ারির পর করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখলো ব্রিটেনবাসী। মঙ্গলবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, যুক্তরাজ্যে নতুন করে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ।

ধারণা করা হচ্ছিল, চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত অনেক বেড়ে যাবে। করোনা মহামারি শুরু থেকে এ পর্যন্ত ব্রিটেনে এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন দেড় লক্ষাধিক। গত বছরের ফেব্রুয়ারিতে করোনায় ব্রিটেনে একদিনে মারা যান ৪৪২ জন।

তবে এখন পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ার পেছনে ওমিক্রন ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। ইতোমধ্যে ব্রিটেনের অনেকেই ওমিক্রনে সংক্রমিত।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। মাস্ক পড়াসহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে করোনা থেকে সুরক্ষায় বুস্টার ডোজ প্রদানও করা হচ্ছে। বিশ্বের ১২৪টিরও বেশি দেশে ছড়িয়ে গেছে ওমিক্রন।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় ৩৭৯ জনের মৃত্যু

Update Time : 10:13:54 am, Wednesday, 12 January 2022