ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগের আমলের সাংবাদিকদের ব্যর্থতার কারণে ‘মব’ তৈরি হচ্ছে। বিগত সরকারের আমলে যারা অ্যাফেক্টেড (ক্ষতিগ্রস্ত) হয়েছে, তারাই ‘মব’ করছে। কিন্তু আমি এটাকে মব বলব না। এটা হলো ‘প্রেশার গ্রুপ’।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
প্রেস সচিব বলেন, আগে দাস সাংবাদিকতা করে সাংবাদিকরা বেনিফিটেড হয়েছেন। পূর্বাচলে প্লট পেয়েছেন। তদবির করে কাজ পেয়েছেন। আমরা শেখ হাসিনার আমলের জায়গা থেকে উত্তরণের চেষ্টা করছি। কিন্তু বর্তমান সরকারের সফলতা নিয়ে লেজি জার্নালিজম হচ্ছে।
শফিকুল আলম বলেন, আমরা গণমাধ্যমের কাউকে কোনো কিছু লিখতে বাধা দিচ্ছি না। কিন্তু মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশনটা আমরা সিরিয়াসলি দেখছি।
9:39 pm, Tuesday, 21 April 2026
News Title :
‘মব’ বলব না, এটা প্রেশার গ্রুপ: প্রেস সচিব
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:22:23 pm, Thursday, 26 June 2025
- 194 Time View
Tag :
Popular Post

























