ডেস্ক রিপোর্ট ::ময়মনসিংহের ত্রিশালে ইউটার্ন নেওয়ার সময় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনা গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (২৮ মার্চ) দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবায়া তাসনিম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৩) মারা যান। এ ঘটনায় নিহত অপরজনের নাম জানা যায়নি। আহতরা হলেন, রুদ্র গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনি আক্তার (৪৫) ও একই গ্রামের শামীম আহমেদের স্ত্রী সাহিদা আক্তার (৪৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
4:51 pm, Wednesday, 13 May 2026
News Title :
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:38:14 am, Thursday, 28 March 2024
- 226 Time View
Tag :
Popular Post
























