কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি- আটককৃত ব্যক্তিরা চোরাকারবারী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া।
বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন শরীফপুর বিওপি সংলগ্ন সীমান্তে প্রায় ২০ জন অজ্ঞাত বাংলাদেশি চোরাকারবারী ভারত থেকে চোরাই মালামাল আনতে দেশের সীমানা পেরিয়ে ২০০ গজ ভেতরে অবস্থান করছিলেন। এই সময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। আটককৃতরা হলেন- হরিপুর গ্রামের মো. সিফার, মো. মাসুক আলী এবং সঞ্জয়পুর গ্রামের মো. সোহাগ মিয়া।
৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, ‘বিএসএফের বরাতে তারা জানতে পেরেছেন আটককৃতদের চোরাচালানি মালসহ ভারতের ত্রিপুরা রাজ্যের উনোকুটি জেলার ইরানি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি এবং বিজিবির কাছেও কেউ অভিযোগ করেননি।’
9:57 am, Wednesday, 22 April 2026
News Title :
মাছ শিকার নয়, চোরাচালান করতে গিয়ে বিএসএফের হাতে ধরা ৩ জন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:21:50 pm, Saturday, 19 July 2025
- 125 Time View
Tag :
Popular Post
























