1:06 am, Saturday, 25 July 2026

মাঠে নামার আগে রোহিতের কণ্ঠে যে আক্ষেপ

ডেস্ক রিপোর্ট : আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ। ম্যাচের অনেক আগেই উত্তেজনা তৈরি হয়েছে দুই দল এবং সমর্থকদের মধ্যে। কারণ, মাঠের লড়াইয়ে দুই দেশ খুব মুখোমুখি হয়। তাই যখনই তারা মুখোমুখি হয় তখনই আলাদা উত্তেজনা তৈরি হয়।

তবে যাবতীয় উত্তেজনা, উন্মাদনা বাইরে রেখে মাঠে নামতে চায় ভারত। ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে এমন বার্তায়ই দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, অভিজ্ঞতা দিয়েই পাকিস্তানকে হারাতে চান তারা। তবে ভারতকে ভাবাচ্ছে পাকিস্তানের বোলিং আক্রমণ।

ভারতকে নতুন বলে মোকাবিলা করতে হবে পাকিস্তানের তিন পেস সেনসেশন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রাউফকে। পাকিস্তানের এই পেস বোলিং ত্রয়ী গুড়িয়ে দিতে পারে যে কোনো ব্যাটিং লাইনআপ। তাই তো ম্যাচের আগে রোহিতের কষ্টে ফুটলো আক্ষেপ।

বিভিন্ন সময় ভারত নিজেদের বোলিংকে এগিয়ে রাখলেও এবার একেবারেই ভিন্ন কথা বলেছেন রোহিত। তার মতে, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রাউফদের বোলারদের নেটে পাওয়া যায় না।

রোহিত বলেন, ‘নেটে তো আমাদের কাছে শাহীন, নাসিম বা রউফ নেই। আমাদের হাতে যে বোলাররা আছে, তাদের সঙ্গে আমরা অনুশীলন করি। আগেই যেমন বলছিলাম, তিনজনই খুব ভালো বোলার। তিনজনেই খুব ভালো খেলছে। কয়েক বছর ধরে একসঙ্গে খেলছে।’

ভারতীয় কাপ্তান আরও বলেন, ‘দেখুন বরাবরই পাকিস্তানের হাতে ভালো বোলার থাকে। ওদের কী শক্তি, কোথায় বল করে, কোথায় বল করে না, সেটা আমরা দেখেছি। এতদিন ধরে খেলছি। তার ফলে আমাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেটা কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে খেলতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। সেভাবেই আগামিকাল (শনিবার) ওদের বিরুদ্ধে খেলতে হবে।’

নিজের ব্যাটিং নিয়ে রোহিত বলেন, ‘দল যাতে ভালো শুরু করতে পারে, সেটা টপ-অর্ডার ব্যাটার হিসেবে আমার কর্তব্য। আমি বেশিক্ষণ ক্রিজে থাকার চেষ্টা করব। ১৬ বছরে যে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা ব্যবহার করেই খেলতে চাই।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মাঠে নামার আগে রোহিতের কণ্ঠে যে আক্ষেপ

Update Time : 08:04:36 am, Saturday, 2 September 2023