4:19 am, Wednesday, 22 April 2026

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ এর উদ্যোগে গরীব অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ২ এপ্রিল সকাল ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনী ঘাট ইউনিয়নের বলিয়ার বাগ গ্রামে প্রধান অতিথি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।

মাহমুদ বক্স মেমোরিয়ালের সার্বিক সহযোগীতায়, মাহবুব বক্স সামসুল এর সভাপতিত্বে ও পুলক উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন প্রতি বছরের মত এবারো ২শ গরীব অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কালে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মশহুদ বক্স নাজমুল সত্যিকার অর্থে একজন ভাল মনের মানুষ। তাঁর মতো অন্যান্যরা সেবায় এগিয়ে আসা উচিত।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : 11:30:57 am, Saturday, 2 April 2022