2:43 am, Tuesday, 7 July 2026

মার্চের শেষে ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার বলেছে, তারা মার্চের শেষে ইউক্রেনকে ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী সপ্তাহে প্রশিক্ষণ শুরু করবে।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাংবাদিকদের বলেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে’। এই মাসে পশ্চিমা মিত্রদের মধ্যে ব্রিটেন প্রথম ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পর ১৪টি চ্যালেঞ্জার ২ ট্যাংক পাঠানোর পরিকল্পনা নিয়েছে।
জার্মানি ও যুক্তরাষ্ট্র দীর্ঘ ভ্রান্তি পেরিয়ে বুধবার একইভাবে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ভারী অস্ত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সুনাক বলেছেন, ‘আমরা এখন ইউক্রেনীয়দের সঙ্গে কীভাবে ট্যাংকগুলো সর্বোত্তমভাবে সরবরাহ করা যায় এবং তাদের সৈন্যরাও প্রয়োজনীয় প্রশিক্ষণ পায় তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করছি।
এর আগে, যুক্তরাজ্যের জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্স চাক জার্মান সরকারের মতো ট্যাংক সরবরাহের জন্য মার্চের শেষের একই সময়সীমা দিয়েছিলেন।
চাক পার্লামেন্টকে বলেছেন, চ্যালেঞ্জার ২ কীভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেনীয় সৈন্যদের ব্রিটিশ প্রশিক্ষণ আগামী সপ্তাহে সোমবার থেকে শুরু হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

মার্চের শেষে ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করবে যুক্তরাজ্য

Update Time : 12:11:34 pm, Friday, 27 January 2023