10:12 am, Thursday, 25 June 2026

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট : মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভরত শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকে শ্রমিকরা বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও কর্মকর্তা বলেন, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Update Time : 07:37:25 am, Wednesday, 24 November 2021