1:59 am, Friday, 17 July 2026

বিশ্ব সাপ দিবসে বসতঘর থেকে আজগর উদ্ধার করে জাতীয় উদ্যানে উপমুক্তব

তানভীর চৌধুরী :: বিশ্ব সাপ দিবসের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর পুল উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে যোবায়ের আহমেদের বাড়ি থেকে হাঁস ও মুরগির কয়েকটি বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির দেয়ালের ওপর একটি অজগর সাপকে পাশের একটি গাছের দিকে যেতে দেখে বিষয়টি বুঝতে পারেন।

ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়া হাঁস ও মুরগির বাচ্চাগুলো ওই অজগর সাপটি খেয়ে আসছিল। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার অভিযান শেষে সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি আমাদের কাছে হত্যান্তর করা হয়েছে। আমরা সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করব।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্ব সাপ দিবসে বসতঘর থেকে আজগর উদ্ধার করে জাতীয় উদ্যানে উপমুক্তব

Update Time : 12:36:28 pm, Thursday, 16 July 2026