4:12 am, Tuesday, 24 November 2026

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর মিরপুর-১১ নম্বরের কটন টেক্সটাইল নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ফলে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষরা।

আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে কটন টেক্সটাইলের শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল-সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন।

পল্লবী থানার পরিদর্শক (প্যাট্রল) মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে কটন টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হচ্ছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করছি। রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় আমনের বাম্পার ফলন-সাড়ে ৪শ’ মেট্টিক টনসংগ্রহের লক্ষ্যে সরকারিভাবেধান ক্রয়ের উদ্বোধন

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Update Time : 07:10:09 am, Saturday, 23 April 2022