ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুর-১১ নম্বরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় অবরোধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইট-পাটকেল নিক্ষেপসহ চাপাতি ও লাঠিসোটা হাতে হামলা চালায় অবরোধ সমর্থকরা। এতে দুজনের মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 























