1:42 am, Tuesday, 30 June 2026

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ বাউচার

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মার্ক বাউচার। ফ্র্যাঞ্চাইজির পক্ষে থেকে এ কথা জানানো হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। তবে মুম্বাইয়ের হয়ে বিশে^ দূতের কাজ করবেন তিনি।

আইপিএল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দল রয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির। এই দলগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে জয়বর্ধনেকে। ২০১৭ সালে যোগদানের পর মুম্বাইকে তিনটি আইপিএল শিরোপা পাইয়ে দিয়েছেন লংকান এই সাবেক দলনেতা।

মুম্বাইয়ের কোচ হওয়ার পর বাউচার বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া অনেক বড় সম্মানের ও বিশেষ প্রাপ্তি। ইতিহাস এবং অর্জনের দিক বিবেচনা করলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে উপরে থাকবে মুম্বাই। এটি অন্যতম সফল একটি ফ্র্যাঞ্চাইজি। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। সাফল্যের জন্য যা যা করা দরকার সেটার দিকে নজর দিচ্ছি। মুম্বাই শক্তিশালী দল এবং দারুণ নেতৃত্বের মধ্য দিয়ে যাচ্ছে। এই চমৎকার দলটির চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছি।’

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব নেন বাউচার। সম্প্রতি সপ্তাহে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারের পর হঠাৎ করেই আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়ার ঘোষনা দেন তিনি।

আইপিএলে এই প্রথম কোচ হচ্ছেন না বাউচার। ২০১৬ সালে কোলকাতা নাইট রাইডার্স দলে উইকেটরক্ষক কোচ হিসাবে কাজ করেছেন বাউচার। এ ছাড়া কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ বাউচার

Update Time : 06:40:37 am, Saturday, 17 September 2022