6:24 am, Saturday, 22 August 2026

মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোটার: কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে এক যুবকের আত্মহত্যাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ফাঁস দেওয়ার আগে তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে মৃত্যুর সেই মুহূর্ত ধারণ করেন বলে জানা গেছে।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন আহমেদ (২৮)।
স্বপনের দুইজন স্ত্রী থাকলেও কেউই তার সঙ্গে বসবাস করতেন না। মা ছাড়া ঘরে আর কেউ ছিল না। রবিবার রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। কিছুক্ষণ পর তার মা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। আত্মহত্যার আগে তিনি নিজের ফোনে ভিডিও রেকর্ড চালু রেখেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহত্যা

Update Time : 12:43:22 pm, Monday, 10 November 2025