স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,লেঃ কর্নেল তাওমিদ আহমেদ,সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. প্রণয় কান্তি দাস,এন এস আই ডি,ডি মোঃ কবির হোসেন,মেজর মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মেঃ মোহসিন, জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, জামায়াতের আমীর মোঃ শাহেদ আলী, জেলা বিএনপির সসাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভিপি মিজান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্প্দক মহিম দে প্রমুখ। জেলা প্রশাসক বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপ গুলো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ ও আনসার কাজ করবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তাছাড়া বিশেষ প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ার কথা বলা হয়। দশমীতে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা ৩০ মিনিটের মধ্যে প্রতিমা বিসর্জ্জন দেওয়ার কথা সভায় আলোচনা করা হয়। তাছাড়াও এদিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।
এই সময় মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলার পূজা মন্ডপের নেতৃবৃন্দরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। এবছর মৌলভীবাজার জেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ৯৯৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
12:34 pm, Friday, 22 May 2026
News Title :
দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়: জেলায় ৯৯৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:58:49 am, Monday, 23 September 2024
- 233 Time View
Tag :
Popular Post

























