সোহেল আহমদ: মৌলবীবাজারে ইসলামিক ফাউন্ডেশন’ র প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা,কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্টিত।
আজ মঙ্গলবার মৌলভীবাজার পৌরসভা হল রুমে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উপ পরিচালক মোঃ আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন-স্বাগত বক্তব্য রাখেন ইয়াহিয়া আহমেদ চৌধুরী ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন, কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মুকিত চুবড়া জামে মসজিদ দোয়া মোনাজাত করেন আব্দুর নূর আনওয়ারী মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার। শেষে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
1:06 pm, Wednesday, 18 November 2026
News Title :
মৌলবীবাজারে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও দোয়া মাহফিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 04:41:31 pm, Tuesday, 22 March 2022
- 1202 Time View
Tag :
Popular Post




























