মৌলভীবাজার প্রতিনিধি:
আমরা মানুষ আমরা বাঙ্গালী আমরা বাংলাদেশি, শান্তি শৃংখলা ঐক্য আমাদের অঙ্গীকার, সবার শ্রীমঙ্গল সাবাস বাংলাদেশ- এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহরের একটি হোটেলের হল রুমে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাব্বির আল মাসুদ সকল বিষয়ের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ ভুমিকা পালন করছেন। একের পর এক হত্যা খুন ধর্ষণ ও অঙ্গহানি করছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা। কোন মানুষ নিরাপদ নয় এদের হাত থেকে। এছাড়াও তিনি মাদক নিয়ন্ত্রণে একটি রূপরেখা তৈরি করে উপস্থাপন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। তখন মাদকের বিরুদ্ধে কথা বলায় মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাদের হাতে হত্যা খুন ও আহত এবং নির্যাতিত পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে কান্না জড়িত কন্ঠে তাদের বক্তব্য তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক 























