3:47 am, Saturday, 17 October 2026

মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়া খুন: খুনীরা পলাতক: ৪৮ঘণ্টার আল্টিমেডাম

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী এডভোকেট সুজন মিয়াকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবণের সামনে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
জানা যায়, রাতে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবণের ফুচকার দোকানে সামনে ছিলেন এডভোকেট সুজন মিয়া। সেখানে রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জনের দুর্বৃত্তদল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এস এ এম হাবিবুল্লাহ জানান, এডভোকেট সুজন মিয়া আমার বন্ধু। আমরা একসাথে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হই। দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে।

এদিকে সোমবার সকাল ১১টায় সুজন মিয়ার অকাল মৃত্যুতে কোট বর্জন করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বারের সমান থেকে মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি আবার জেলা বারের সামনে এসে শেষ হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহসান, এড. শান্তি পদ ঘোষ, এড. মামুনুর রশিদ,এড. আব্দুল মতিন চৌধুরী,এড. বকসী জুবায়ের আহমেদ, এড, রমা কান্ত দাশ গুপ্ত প্রমুখ।

এনিয়ে জেলা বারের আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন- এই মো: সুজন মিয়াকে ন্যাক্কারজনকভাবে হত্যাকান্ডে যারা জরিতদের প্রশাসন অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুক এই দাবী জানাই।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এ্যাডভোকেট সুজন মিয়া আততায়ীদের চুরিকাঘাতে মর্মান্তিক ভাবে নিহত হওয়ায় জেলা আয়কর আইনজীবী সমিতির পক্ষ থেকে এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ ও অনতি বিলম্বে হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব রিপন ও সদস্য মিজানুর রহমান মিজান আইনজীবি হত্যা কান্ডে গভীর শোক প্রকাশ করেন পরিবারের প্রতি। এঘটনার তীব্র নিন্দা,প্রতিবাদ ও অভিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান প্রশাসনের কাছে।

বক্তারা বলেন অবিলম্বে ৪৮ঘণ্টার মধ্যে সুজন হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। না হলে আমরা আরো কটুর আন্দোলনে যাব।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মিনহাজুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামীদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়া খুন: খুনীরা পলাতক: ৪৮ঘণ্টার আল্টিমেডাম

Update Time : 11:36:50 am, Monday, 7 April 2025