স্টাফ রিপোটার: “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ”এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দূর্নীতি দমন কমিশন (দুদক) এর যৌথ উদ্যেগে পতাকা উত্তোলন মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেষে ৯ ডিসেম্বর শুত্রুবার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহীনা আকতার এর সভাপতিত্বে ও
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
8:21 am, Wednesday, 16 September 2026
News Title :
মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে পতাকা উত্তোলন, র্যালী, মানববন্ধন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:02:46 am, Friday, 9 December 2022
- 468 Time View
Tag :
Popular Post





























